স্বাস্থ্যের জন্য উপকারী পাঁচটি খাবার

 একটি স্বাস্থ্যকর জীবনের পথে ছোট ছোট খাদ্যাভ্যাসি এনে দিতে পারে বড় পরিবর্তন। এখানে আমরা এমন পাঁচটি খাবারের কথা আলোচনা করব যেগুলো নিয়মিত খেলে শরীর থাকে প্রাণবন্ত, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং সামগ্রিক সুস্থতা উন্নত হয়।


১.সবুজ শাকসবজিঃ- কেন উপকারী ?

  •   শাকসবজিতে থাকে ভিটামিন এ সি কে।
  •  আয়রন ক্যালসিয়াম ও ফাইবারের সমৃদ্ধ।
  •  শরীরের টক্সিন দূর করে। 
  • হজম শক্তি বাড়ায়।
 উদাহরণঃ- পালং শাক, লেটুস ,মুলাপাতা, লাল শাক ।

২.ফলমূলঃ-কেন উপকারী ?

  •  প্রাকৃতিক এন্টিঅক্সিডেন্টের চমৎকার উৎস।
  •   ভিটামিন সি এবং ফাইবার সমৃদ্ধ।
  •   শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করে।
 উদাহরণঃ- আপেল, কমলা, কলা, পেঁপে, বেরি জাতীয় ফল।

৩.বাদাম ও বীজঃ- কেন উপকারী ?

  • স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন ও ফাইবারে ভরপুর।
  •  হৃদরোগের ঝুঁকি কমায়।
  •  মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে।
 উদাহরণঃ- কাঠ বাদাম, কাজুবাদাম, আখরোট, চিয়া সিড, সূর্যমুখী বীজ।

৪.মাছঃ-কেন উপকারী? 

  •  ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ।
  •  হার্ট চোখ ও মস্তিষ্কের জন্য বিশেষভাবে কার্যকর।
  •  উচ্চমানের প্রোটিন।
 উদাহরণঃ- ইলিশ, রুই, কাতলা, স্যামন, সার্ডিন।

 ৫. দইঃ-কেন উপকারী? 
  • দইতে রয়েছে প্রোবায়োটিক যা হজম শক্তি বাড়ায়।
  •  ক্যালসিয়াম হাড় মজবুত করে।
  • পেটের গ্যাস ও অস্বস্তি কমায়।
কিভাবে খাবেন?
দুপুর বা রাতের খাবারের সাথে ৩ বা ৪ চামচ দই নিয়মিত খাওয়া স্বাস্থ্যকর।

স্বাস্থ্যকর খাবার মানেই খরচ বেশি বা জটিল কিছু নয়। প্রতিদিনের খাদ্য তালিকায় অল্প ,অল্প করে এ পাঁচটি খাবার যুক্ত করলেই শরীর থাকবে শক্তিশালী ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং সুস্থ জীবন যাপন সহজ হবে।




 





   

এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

স্টার আইটি ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন । প্রতিটি কমেন্ট রিভিউ করা হয় ।

comment url