বছরের দীর্ঘতম রাত ও দীর্ঘতম দিন কখন হয় এবং কেন?
প্রকৃতির নিজস্ব ছন্দে বছরজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য পরিবর্তন হয়। পৃথিবীর সূর্যের চারপাশে ঘূর্ণন ও নিজের অক্ষের ঢাল সৃষ্টি করে এ বিস্ময়কর পরিবর্তন। নিচে আমরা আলোচনা করব কোন তারিখে বছরের দীর্ঘতম রাত এবং দীর্ঘতম দিন হয় এবং এর পিছনের বিজ্ঞান।
বছরের দীর্ঘতম রাত- শীত অয়ন
তারিখ সাধারণত ২১ বা ২২ ডিসেম্বর।
বছরের এই সময়ে উত্তর গোলার্ধ সূর্য থেকে সবচেয়ে বেশি দূরে থাকে ফলে দিনের আলো থাকে সবচেয়ে কম সময় এবং রাত হয় সবচেয়ে দীর্ঘ। বাংলাদেশ সহ উত্তর গোলার্ধের দেশগুলোতে এই দিনটি শীতের সূচনা নির্দেশ করে। কেন রাত দীর্ঘ হয় এর পেছনের কারণগুলো হলোঃ-
১.পৃথিবীর অক্ষ ২৩.৫ ডিগ্রি হেলে থাকাই সূর্যের দিকে কম কনে আলো পড়ে ।
২.সূর্য আকাশে অপেক্ষাকৃত নিচু অবস্থানে থাকে।
৩.দিনের আলো কম সময় থাকে ।
বছরের দীর্ঘতম দিন- গ্রীষ্ম অয়ন
তারিখ সাধারণত ২০ বা ২১ জুন।
এ সময়ে উত্তর গোলার্ধ সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে ফলে সূর্যের আলো সবচেয়ে বেশি সময় ধরে পৃথিবীতে পড়ে এ কারণে দিন হয় দীর্ঘতম এবং রাত হয় সবচেয়ে ছোট। এটি গ্রীষ্মকালের শীর্ষ সময় হিসেবে পরিচিত।
আসলে দিন দীর্ঘ হয় এর পেছনের কারণগুলো হলোঃ-
১. সূর্যের আলো প্রায় সরাসরি পড়ে।
২. সূর্য আকাশে সবচেয়ে উঁচু অবস্থানে দেখা যায়।
৩. দিনের আলো দীর্ঘ সময় ধরে থাকে।
আসলে দিন ও রাতের দীর্ঘ হওয়ার পেছনে অনেকাংশে দায়ী পৃথিবীর অক্ষের ঢাল যেটা সমস্ত রহস্যের মূল। দিনরাতের এ পরিবর্তনের মূল কারণ হলো পৃথিবীর অক্ষের ২৩.৫° ঢাল। যদি পৃথিবী সোজা থাকতো তাহলে সারা বছর দিনরাত একই দৈর্ঘ্যের হতো এবং কোন ঋতুর সৃষ্টি হতো না। তাই পরিশেষে আমরা বলতে পারি দীর্ঘতম রাত সাধারণত ২১ বা ২২ ডিসেম্বর এবং দীর্ঘতম দিন ২০ বা ২১ শে জুন। বছরের দীর্ঘতম দিন ও রাত প্রকৃতির ছন্দের এক অনন্য অধ্যায় । সূর্য পৃথিবী এবং অক্ষের ঢাল সব মিলে তৈরি করে মনোমুগ্ধকর পরিবর্তন এসব জানলে আমরা শুধু জ্যোতির্বিজ্ঞানী বুঝিনা প্রকৃতির গভীরতাও অনুভব করতে পারি।

স্টার আইটি ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন । প্রতিটি কমেন্ট রিভিউ করা হয় ।
comment url