আমাজন থেকে কিভাবে পণ্য কিনবো
আমাজন থেকে কিভাবে পণ্য কিনব এ বিষয়ে আলোচনা করার আগে আমাদের জেনে রাখা দরকার
আমাজন কি?আমাজন হল বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস যেখানে লক্ষ,লক্ষ
বিক্রেতা বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করেন।বাংলাদেশে বসে থেকেও খুব সহজে এখানে থেকে পণ্য কেনা সম্ভব।
বাংলাদেশে বসে আমাজন থেকে পণ্য কিনতে হলে আমাদের আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম
ভিসা অথবা মাস্টার কার্ড থাকতে হবে।কিন্তু আপনারা জেনে খুশি হবেন যে ভিসা অথবা
মাস্টার কার্ড ছাড়াই বিকাশ বা নগদ এর মাধ্যমেও আপনি আমাজন থেকে বাংলাদেশে
বসে পণ্য কিনতে পারবেন।
পেজ সূচিপত্রঃ আমাজন থেকে কিভাবে পণ্য কিনবো
- আমাজন থেকে কিভাবে পণ্য কিনবো
- আমাজন কি এবং বাংলাদেশে বসে কিভাবে এখান থেকে পণ্য কিনবো
- আমাজন থেকে পণ্য কেনার জন্য যা যা প্রয়োজন
- প্রয়োজনমতো একটি আমাজন অ্যাকাউন্ট তৈরি করা
- পছন্দের পণ্য খুঁজে বের করা
- আমাজনে পণ্যের বিস্তারিত যাচাই করা
- পছন্দের পণ্যটি কার্টে যোগ করা ও ঠিকানা যোগ করা
- সঠিকভাবে পণ্যের পেমেন্ট প্রদান করা
- ভিসা অথবা মাস্টার কার্ড না থাকার পরেও পেমেন্ট প্রদান করার উপায়
- উপসংহারঃ আমাজন থেকে কিভাবে পণ্য কিনবো
আমাজন থেকে কিভাবে পণ্য কিনবো
আমাজন থেকে কিভাবে পণ্য কিনবো এ প্রশ্নটি অনেকের মনেই উঁকি দেয়।মূলত আমাজন হল
বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস যেখানে লক্ষ লক্ষ প্রিমিয়াম
কোয়ালিটির পণ্য আপনি ঘরে বসে কিনতে পারবেন।যেমন ধরুন বাংলাদেশে দারাজ একটা
ওয়েবসাইট যেখানে থেকে ঘরে বসে পণ্য কেনা যায় ঠিক তেমনি আমাজন ও একটি অনলাইন
মার্কেটপ্লেস।মূলত আমাজন হচ্ছে একটি আন্তর্জাতিক মানের অনলাইন মার্কেটপ্লেস
যেখানে থেকে খুব সহজেই প্রিমিয়াম কোয়ালিটির পণ্য আপনি কিনতে পারবেন।
আমাজন হচ্ছে সে ধরনের অনলাইন মার্কেটপ্লেস যেখানে থেকে আমরা মনের মত পণ্য সমূহ
ঘরে বসে কিনতে পারি।আমরা অনেকেই হয়তো জানি না কিভাবে আমাজন থেকে পণ্য কিনতে
হয়।তবে একটু মনোযোগ সহকারে কিছু প্রক্রিয়া অনুসরণ করলেই বাংলাদেশে বসে থেকেই
আমাজন থেকে পণ্য কেনা যায় যেটি মূলত একটি সহজ প্রক্রিয়া। এই আলোচনার মাধ্যমে
আমরা এটিও জানতে সক্ষম হবো কিভাবে বাংলাদেশে বসে বিকাশ অথবা নগদের মাধ্যমেও
আমাজন থেকে আমরা পণ্য কিনতে পারবো।
আমাজন কি এবং বাংলাদেশে বসে কিভাবে এখান থেকে পণ্য কিনবো
আমাজন মূলত একটি আন্তর্জাতিক মানের বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস।ইতিমধ্যেই আমরা
ওপরের পয়েন্টের আলোচনা থেকে বুঝতে সক্ষম হয়েছি আমাজন কি।যেহেতু বর্তমান সময়ে
অনলাইন শপিং খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং মানুষ ঘরে বসে অনলাইনে কেনাকাটা করতে
উৎসাহিত হচ্ছে সেহেতু আমাজন থেকে পণ্য কেনাও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে
দাঁড়িয়েছে।আমাদের দেশের অনেক মানুষের মনেই এ প্রশ্নটি ঘুরপাক খায় বাংলাদেশে
বসে কিভাবে আমাজন থেকে পণ্য কিনবো।
যেহেতু আমাজন একটি আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেস সেহেতু এখান থেকে পণ্য
কেনার জন্য আন্তর্জাতিক পেমেন্ট পদ্ধতি অনুসরণ করতে হয়।সুতরাং বাংলাদেশ থেকে
আমাজনে পণ্য কিনতে হলে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম অনুসরণ করতে হবে।তবে
আনন্দের বিষয় হচ্ছে যদি আপনার আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম যেমন ভিসা
অথবা মাস্টার কার্ড নাও থাকে বিকাশ অথবা নগদের মাধ্যমে পেমেন্ট করে পণ্য কিনতে
পারবেন যেটি নিচে আমরা আলোচনায় রাখবো।
আমাজন থেকে পণ্য কেনার জন্য যা যা প্রয়োজন
যেহেতু আমাজন একটি আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেস তাই এখানে থেকে পণ্য কেনার
জন্য কিছু প্রক্রিয়া অনুসরণ করা লাগবে এবং প্রয়োজনীয় কিছু বিষয় প্রস্তুত
থাকা লাগবে।সুতরাং আমাজন থেকে কেনাকাটা করার আগে যে বিষয়গুলো প্রস্তুত রাখতে
হবে সেগুলো সম্পর্কে আলোচনা করা যাক।নিচের বিষয়গুলো প্রস্তুত রাখলে আমরা আমাজন
থেকে সহজে পণ্য কিনতে পারব।
প্রয়োজনীয় বিষয়সমূহের মধ্যে আমাদের দরকার হবে একটি ইমেইল ঠিকানা এবং মোবাইল
নম্বর। এরপর অবশ্যই আমাদের একটি আমাজন একাউন্ট থাকা লাগবে এজন্য আমরা প্রয়োজন
মত একটি আমাজন একাউন্ট খুলে নিব।এরপরে আমাদের প্রয়োজন হবে আন্তর্জাতিক পেমেন্ট
সিস্টেম ভিসা অথবা মাস্টার কার্ড এবং একটি সঠিক ডেলিভারি ঠিকানা যেখানে থেকে
আমরা পণ্যটি গ্রহণ করব। ভিসা অথবা মাস্টার কার্ড না থাকার পরেও বিকাশ অথবা
নগদের মাধ্যমে কিভাবে আমাজন থেকে পণ্য কিনা যায় সেটি নিয়ে নিচে আমরা
গুরুত্বপূর্ণ আলোচনা করব।
প্রয়োজনমতো একটি আমাজন অ্যাকাউন্ট তৈরি করা
যেহেতু আমাজন একটি বৃহৎ আন্তর্জাতিক মানের অনলাইন মার্কেটপ্লেস সেহেতু এখানে
থেকে কেনাকাটা করার জন্য আমাদের অবশ্যই একটি আমাজন অ্যাকাউন্ট তৈরি করা
বাধ্যতামুলক।কেননা একটি পরিপুর্ন আমাজন অ্যাকাউন্ট না থাকলে আমরা এখানে থেকে
কেনাকাটা করতে পারবোনা সুতরাং নিচে আমরা ধাপে,ধাপে অনুসরন করবো কিভাবে একটি
আমাজন অ্যাকাউন্ট খুলতে হয়।
এক্ষেত্রে প্রথমেই আমরা Creat Account এ ক্লিক করবো।এরপর শুদ্ধভাবে আমাদের নাম
লিখবো।এরপরে একটি ইমেইল অথবা মোবাইল নম্বর বসাবো।এরপরে একটি শক্তিশালি
পাসওয়ার্ড তৈরি করবো।এরপরে OTP কোড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করবো।মনে রাখতে হবে
এইসব প্রক্রিয়াসমূহ যাতে ভালোভাবে সম্পন্ন করি।ব্যাস অবশেষে তৈরি হয়ে গেলো
আমাদের একটি আমাজন অ্যাকাউন্ট।
পছন্দের পণ্য খুঁজে বের করা
আমাজন এমন একটি আন্তর্জাতিক মানের অনলাইন মার্কেটপ্লেস যেখানে লক্ষ লক্ষ
প্রিমিয়াম কোয়ালিটির পণ্য রয়েছে।সুতরাং আমাদেরকে আমাদের পছন্দমত পণ্য খুঁজে
বের করতে হবে।যেহেতু আমরা আমাদের পছন্দ মত পণ্য খুঁজে বের করব সুতরাং আমাজনের
সার্চ বক্সে পণ্যের নাম লিখে খুঁজবো।যেমন ধরুন আপনি যদি একটি স্মার্টওয়াচ
কিনতে চান তবে সার্চ বক্সে সেটি লিখে খুঁজুন।এতে করে হাজার হাজার স্মার্ট ওয়াচ
এবং সেগুলোর ব্র্যান্ড,মূল্য,রেটিং,রিভিউ ইত্যাদি দেখতে পাবো।
এক্ষেত্রে পণ্য কিনার আগে আমাদেরকে সতর্ক থাকতে হবে যেহেতু হাজার হাজার পণ্য
তালিকা আমরা দেখতে পাবো সুতরাং সেখান থেকে উন্নত ব্র্যান্ড,রেটিং এবং রিভিউ
দেখে আমরা পণ্য নির্বাচন করব। এতে করে আমরা পছন্দ মত ভালো পণ্যটি কিনতে সক্ষম
হব কেননা যদি সতর্কভাবে এগুলো অনুসরণ না করি তবে অনেক মূল্য দেওয়ার পরেও ভালো
পণ্যটি আমরা কিনতে সক্ষম হব না সুতরাং এ বিষয়ে লক্ষ্য রাখতে হবে।
আমাজনে পণ্যের বিস্তারিত যাচাই করা
আমাজন থেকে কিভাবে পণ্য কিনবো এ বিষয়ে আলোচনা করতে গিয়ে এখন আমরা দেখব আমাজন
থেকে কিভাবে পণ্যের বিস্তারিত যাচাই করে দেখতে হবে।যেহেতু আমাজন হচ্ছে
আন্তর্জাতিক মানের অনলাইন মার্কেটপ্লেস সেহেতু এখানে রয়েছে লক্ষ লক্ষ
পণ্য।সুতরাং এ সমস্ত পণ্য কেনার আগে অবশ্যই আমাদেরকে কিছু বিষয় গুরুত্ব সহকারে
লক্ষ্য রাখতে হবে। তা না হলে আমাজন থেকে আপনি আপনার কাঙ্খিত পণ্যটি সম্পর্কে
বিস্তারিত যাচাই করতে ব্যর্থ হবেন।
প্রথমে আমরা পণ্যের দাম সম্পর্কে যাচাই করব।যেহেতু আমাজনে লক্ষ,লক্ষ পণ্য থাকে
সেহেতু একই পণ্যের দাম বিভিন্ন জায়গায় কমবেশি হতে পারে সুতরাং একটু কম দামে
সে একই পণ্যটি কোথায় থেকে কেনা যায় এটা আমরা খুঁজে দেখব।এরপর আমরা লক্ষ্য করব
পণ্যটির ব্র্যান্ড এবং রেটিং যেটি ফাইভ স্টার হলে খুবই ভালো তারপরে কাস্টমার
রিভিউ, বিক্রেতার রেটিং এবং শিপিং চার্জ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত যাচাই করব।
এগুলোর মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত পণ্যটি পেতে সমর্থ হব।
পছন্দের পণ্যটি কার্টে যোগ করা ও ঠিকানা যোগ করা
আমাজনে পণ্য কেনার ক্ষেত্রে অনেক খোঁজাখুঁজির পরে আমরা যে পণ্যটি নির্বাচন করব
সেটি add to cart এ যোগ করব।এক্ষেত্রে যদি আরো কিছু পণ্য আমরা কিনতে চাই তবে
সেগুলো আমরা একইভাবে এখানে যোগ করব এবং এরপরে প্রোসিড টু চেক আউট এ ক্লিক করব।
এভাবে ধাপে ধাপে আমরা সমস্ত প্রক্রিয়াগুলো সঠিকভাবে অনুসরণ করব যেগুলো
আমাদেরকে পরের ধাপে নিয়ে যেতে সহায়তা করবে।
আর হ্যাঁ একটি কথা খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ঠিকানা যোগ করা।যেহেতু আমরা
বাসায় বসে পণ্যটি হাতে নেব এ কারণে আমাদেরকে একটি সম্পূর্ণ সঠিক ঠিকানা লিখতে
হবে যেমন ধরুন আপনার নাম, জেলা, থানা, পোস্টকোড, মোবাইল নম্বর ইত্যাদি খুব
গুরুত্ব সহকারে ভালোভাবে যোগ করতে হবে। কেন না যদি ঠিকানা ভুল দিয়ে ফেলি তবে
কাঙ্খিত পণ্যটি আমরা হাতে পাব না। সুতরাং এ বিষয়টি আমরা গুরুত্ব সহকারে
বিবেচনা করব।
সঠিকভাবে পণ্যের পেমেন্ট প্রদান করা
আমাজন থেকে কিভাবে পণ্য কিনবো এটি যেহেতু অনেকের কৌতূহলের বিষয় সেহেতু
এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি হচ্ছে পণ্যের পেমেন্ট প্রদান
করা।আমাজন যেহেতু একটি আন্তর্জাতিক মানের অনলাইন মার্কেটপ্লেস সেহেতু বাংলাদেশে
বসে বাংলাদেশী টাকায় পণ্যের পেমেন্ট প্রদান করা সম্ভব নয় এক্ষেত্রে আমাদের
ভিসা অথবা মাস্টার কার্ড প্রয়োজন হবে। তবে ভিসা অথবা মাস্টার কার্ড না থাকার
পরেও বিকাশ অথবা নগদের মাধ্যমে কিভাবে আমাজন থেকে পণ্য কিনা যায় এ বিষয়ে আমরা
নিচে বিস্তারিত আলোচনা করব।
যেহেতু বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম ভিসা অথবা
মাস্টার কার্ড নেই সেহেতু আমাজন থেকে পণ্য কেনার পরে পেমেন্ট প্রদান করা একটি
অন্যতম চিন্তার বিষয়।তবে খুশির কথা হচ্ছে নিচে আমরা এমন কিছু বিষয় সম্পর্কে
জানতে পারব সেটা হচ্ছে ভিসা অথবা মাস্টার কার্ড ছাড়াই বিকাশ অথবা নগদের
মাধ্যমেও আমরা আমাজন থেকে পণ্য কিনতে পারবো। চলুন এ গোপনীয় বিষয় সম্পর্কে
নিচে জেনে নেওয়া যাক।
ভিসা অথবা মাস্টার কার্ড না থাকার পরেও পেমেন্ট প্রদান করার উপায়
মূলত আমাজনে কোন পণ্য কেনার ক্ষেত্রে ভিসা অথবা মাস্টার কার্ড না থাকার পরেও
পেমেন্ট প্রদান করা যায় যেটি খুবই সহজ।এক্ষেত্রে আমরা প্রথমেই আমাজন
ওয়েবসাইটে প্রবেশ করব এবং আমাদের পছন্দমত পণ্য খুঁজে বের করব যেটি আমরা কিনতে
চাই।এক্ষেত্রে আমরা প্রথমেই যে প্রোডাক্টটি কিনতে চাই সেটির উপরে দেওয়া লিংকটি
কপি করে নিব এবং এরপরে সরাসরি চলে যাব backpackbang.com এই
ওয়েবসাইটে।এক্ষেত্রে আমাদের মনে রাখা দরকার আমাদের একটি অ্যাকাউন্ট খুলে রাখতে
হবে backpackbang.com এই ওয়েবসাইটে এবং এটি খুবই সহজ একটি প্রক্রিয়া।
এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলা খুব সহজ শুধু নাম, ইমেইল অথবা মোবাইল নম্বর
দিয়ে সহজেই খোলা যাবে।এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার পরে আমরা সরাসরি
backpackbang.com এ ওয়েবসাইটে চলে যাব এবং ওপরে একটি সার্চ বক্স পাব।এখানেই
মূলত আমরা আমাজন থেকে যে পণ্যটি কিনতে চাই যেটির লিংক আমরা কপি করেছিলাম সেটি
বসিয়ে দিব এবং সেটি সার্চ দিব।এরপরে আমাদের কাছে একটি পেজ আসবে যেখানে উল্লেখ
থাকবে সে প্রোডাক্টটির কতগুলো পিস আমরা নিতে যাচ্ছি সেটি উল্লেখ করে দিব।
এরপরে রিকোয়েস্টে চাপ দিব তারপর সেই প্রোডাক্টটি বাংলাদেশে আসতে কত দিন সময়
লাগবে এবং সে প্রোডাক্টের বিস্তারিত সম্পর্কে 2৪ ঘন্টার মধ্যে মেসেজের মাধ্যমে
আমাদেরকে জানিয়ে দিবে। এক্ষেত্রে ২৪ ঘন্টা নাও লাগতে পারে কিছুক্ষণ পরেই
মোবাইলে মেসেজ চলে আসতে পারে।মেসেজ আসার পরে আবারও backpackbang.com এই
ওয়েবসাইটে চলে যাব এবং একটু নিচের দিকে গেলে আমাদের প্রোডাক্টটি দেখতে পাব।
এরপরে আমরা প্রোডাক্ট এর মধ্যে ক্লিক করে আমাদের বাকি প্রক্রিয়া গুলো সম্পন্ন
করব। এক্ষেত্রে আমাদের ঠিকানা উল্লেখ করা লাগবে যেখানে থেকে আমরা প্রোডাক্টটি
নিতে চাই এবং প্রোডাক্টের দামের সাথে ডেলিভারি চার্জ যোগ হবে আর হ্যাঁ একটা কথা
backpackbang.com এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার পরে আপনি পেয়ে যেতে পারেন
২০০ টাকা বোনাস যেটি পরবর্তীতে আপনি প্রোডাক্ট কিনার ক্ষেত্রে ব্যবহার করতে
পারবেন।এরপরে আপনাকে পেমেন্ট অপশন নির্বাচন করতে হবে আপনি যদি বিকাশের মাধ্যমে
পেমেন্ট করতে চান তবে বিকাশ পেমেন্ট অপশনে প্রবেশ করে ভালোমতো পদ্ধতি গুলো পড়ে
নিব।
এরপর ব্যাকপ্যাকস ওয়ালেট এ অংশে যে নাম্বারটি দেওয়া থাকবে সে নাম্বারে বিকাশ
থেকে পেমেন্ট করে দিব।এরপরে বিকাশের মাধ্যমে যে পেমেন্ট প্রদান করা হলো
সেটির একটি মেসেজ আপনার নম্বরে আসবে।এই মেসেজের মধ্যে একটি ট্রানজেকশন আইডি
দেওয়া থাকবে সেটি আমরা নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিয়ে pay তে ক্লিক করে দিব
ব্যাস আমাদের কাজ শেষ এখন এই ওয়েবসাইট থেকে আমাদের সাথে তারা যোগাযোগ করবে ঠিক
কখন আমরা আমাদের কাঙ্খিত পণ্যটি হাতে পাব।
উপসংহারঃ আমাজন থেকে কিভাবে পণ্য কিনবো
আমাজন থেকে কিভাবে পণ্য কিনব এটি মূলত একটি কৌতূহলের বিষয় বিশেষ করে
বাংলাদেশের মানুষের কাছে।কারণ আমাজন যেহেতু একটি আন্তর্জাতিক অনলাইন
মার্কেটপ্লেস সেহেতু এখানে লক্ষ লক্ষ প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট কিনতে
পারা যায় তবে একটি কারণে বাংলাদেশের মানুষজন এখান থেকে সহজে পণ্য কিনতে পারেনা
যেটা হচ্ছে এটির পেমেন্ট সিস্টেম।কেননা এখানে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম ভিসা
অথবা মাস্টার কার্ডে পেমেন্ট প্রদান করতে হয়।
তবে খুশির বিষয় হচ্ছে আমরা উপরের আলোচনা থেকে এটিও জানতে পারলাম ভিসা অথবা
মাস্টার কার্ড ছাড়াই বিকাশ অথবা নগদের মাধ্যমে কিভাবে backpackbang.com এই
ওয়েবসাইটের মাধ্যমে আমাজন থেকে খুব সহজে পণ্য কিনতে পারবো।তাই চিন্তিত না হয়ে
ভিসা অথবা মাস্টার কার্ড না থাকার পরেও উপরের আলোচনা থেকে আশা করছি বিকাশ অথবা
নগদের মাধ্যমেও আপনারা এখন থেকে আমাজনে পণ্য কিনতে পারবেন।



স্টার আইটি ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন । প্রতিটি কমেন্ট রিভিউ করা হয় ।
comment url